সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জি. শেখ মুজিবুর রহমানকে (৮৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে রাজধানীর উত্তরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে উত্তরা থানায় রাখা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে। সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর সাতক্ষীরায় ইঞ্জি. শেখ মুজিবুর রহমানের নামে চারটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দাখিল করেছে। তার স্ত্রী রাশিদা রহমান জানান, শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং বাসায় অবস্থান করছিলেন।
ইঞ্জি. শেখ মুজিবুর রহমান ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বড়কাশিপুর গ্রামে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সাতক্ষীরায় দুটি মামলা রয়েছে। তাকে আগামীকাল সাতক্ষীরা আদালতে হাজির করা হবে।
আজকের বাণী 





















