আজ সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরার উপকূলে মাংস এখন বিলাসিতা, পুষ্টিহীনতার ঝুঁকিতে প্রান্তিক মানুষ Logo ভারত থেকে ৯১ বাংলাদেশি জেলে ও ৪ ট্রলার দেশে ফিরল Logo শার্শায় আওয়ামী লীগ নেতা টিংকু গ্রেপ্তার, হত্যাসহ ৪ মামলার আসামি Logo ১৪০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী Logo ব্যাংক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে: বাংলাদেশ ব্যাংকের গভর্নর Logo দীর্ঘ বিরতি কাটিয়ে ফিরছেন আফসান আরা বিন্দু, আসছে ‘হেডলাইন’ Logo ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ, সংসদে প্রশ্ন বিরোধী দলের এমপির Logo ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের, ফের হামলায় ‘কঠোর জবাব’-এর হুঁশিয়ারি Logo প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন Logo তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৭:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ জটিলতার কারণে সাতক্ষীরায় ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কার্যালয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে রিচার্জ বন্ধ বা বিঘ্নিত থাকায় বাধ্য হয়ে শত শত গ্রাহক সরাসরি অফিসে এসে রিচার্জ করছেন।

রোববার (৭ জুন) ও সোমবার (৮ জুন) সকালে শহরের পাকাপোল এলাকায় অবস্থিত গ্রাহক সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ১০০ থেকে ২০০ জন গ্রাহক দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন। কেউ রিচার্জ করতে, কেউ টোকেন নম্বর সংগ্রহ করতে এসেছেন। সকাল থেকেই নারী-পুরুষ, শিক্ষার্থী, দিনমজুর ও বয়স্কদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গ্রাহকদের অভিযোগ, গত এক মাস ধরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রিপেইড মিটারে টাকা ভরতে নানা জটিলতা হচ্ছে। ফলে অনেকের মিটারের ব্যালেন্স শেষ হয়ে গিয়ে বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দিনমজুর মিজানুর রহমান বলেন, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছি। কাজ ফেলে এখানে থাকতে হচ্ছে। একদিকে দীর্ঘ লাইন, অন্যদিকে কাউন্টার কম—চরম ভোগান্তিতে পড়েছি। হাফিজুর রহমান বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে অপেক্ষা করছি। কাজের ফোন আসছে, কিন্তু যেতে পারছি না। টোকেন নম্বর দিতে ভুল হলে আবার নতুন ঝামেলা তৈরি হয়।

শারীরিক সমস্যার কথা তুলে ধরে আশিকুর রহমান বলেন, পায়ে ব্যথা নিয়েও লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। প্রচণ্ড গরমে পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে। কলেজ শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে অপেক্ষা করছি। কাউন্টার বাড়ানো হলে ভোগান্তি কিছুটা কমবে। সরেজমিনে দেখা যায়, রোদ ও গরম উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছেন গ্রাহকরা। বসার কোনো ব্যবস্থা না থাকায় অনেকে চরম দুর্ভোগে পড়েছেন। গ্রাহকদের ভাষ্য, আধুনিক সেবা হিসেবে প্রিপেইড মিটার চালু করা হলেও এখন তা নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মিটার লক হওয়া, রিচার্জ জটিলতা, ব্যাটারি সমস্যা ও প্রযুক্তিগত ত্রুটিতে দুর্ভোগ বাড়ছে।

ওজোপাডিকোর আওতায় সাতক্ষীরায় প্রায় ৪৫ হাজার গ্রাহক রয়েছে। এত বিপুল সংখ্যক গ্রাহকের চাপ সামলাতে গিয়ে সেবা কেন্দ্রে সংকট তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ বিষয়ে উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মতিয়ার রহমান বলেন, দুটি কাউন্টার চালু করা হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে। পাশাপাশি ব্যাংকের মাধ্যমে রিচার্জের সুযোগ রয়েছে। কারিগরি সমস্যা সমাধানে কাজ চলছে। তবে দ্রুত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্বাভাবিক রিচার্জ ব্যবস্থা চালু ও কাউন্টার সংখ্যা বৃদ্ধি না হলে ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা। তাদের দাবি, আধুনিক সেবার নামে দুর্ভোগ নয়—সহজ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হোক।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরার উপকূলে মাংস এখন বিলাসিতা, পুষ্টিহীনতার ঝুঁকিতে প্রান্তিক মানুষ

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন

আপডেট সময়: ০৭:২১:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬