আজ মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

দেবহাটায় প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৩:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে (২৪) গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ জুন) ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।

গণধর্ষণের শিকার ভিকটিম তরুণী সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মেয়ে। গণধর্ষণে জড়িতের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলো, দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম (১৯), একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন রাইদ (১৬) ও গোলাম হোসেন সবুজের ছেলে নিরব হোসেন (১৩)।

ভিকটিমের মামা জানান, অভিযুক্ত কিশোররা আগে থেকেই তার প্রতিবন্ধী ভাগ্নিকে চিনতেন। তারা যোগসাজোশে রোববার রাতে শ্রীরামপুর থেকে তার বুদ্ধি প্রতিবন্ধী ভাগ্নিকে কৌশলে ডেকে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার জনৈক বাসিত চৌধুরীর নির্মাণাধীন খামারের পাশে নিয়ে যায়। সেখানে রাতভর জোরপূর্বক তাকে গণধর্ষণ করে ফেলে রেখে যায়। সারারাত নিখোঁজ থাকার পরদিন বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আইনী সহায়তার জন্য স্থানীয় থানায় নেন স্বজনরা।

পরে ভিকটিমের জবানবন্দি মোতাবেক তার মা বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা (নং-৪) দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম তরুণীকে সাতক্ষীরা সদর হাসপাতালে এবং গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

দেবহাটায় প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩

আপডেট সময়: ০৩:২৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪