দেবহাটা প্রতিনিধি: মাছের উৎপাদন বাড়াতে সরকারের কর্মসূচির আওতায় দেবহাটায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পুকুর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সেবামূলক প্রতিষ্ঠানে বিনামূল্যে এসব মাছের পোনা বিতরণ ও অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মণ্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে. বাপ্পাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা বলেন, মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে হবে। এজন্য পোনার সঠিক পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। সরকারের দেওয়া পোনা যথাযথভাবে লালন-পালনের মাধ্যমে কর্মসূচির উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম জানান, এ বছর উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে প্রায় ৪০০ কেজি মাছের পোনা বিতরণ করা হচ্ছে। এর মধ্যে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রয়েছে।
আজকের বাণী 




























