আজ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৬:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ২৮৯ বার পড়া হয়েছে

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নতুন পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেল ৪টায় এলজিইডি সদর দপ্তরের লেভেল-৪ কনফারেন্স রুম, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য, দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সর্বসম্মতিক্রমে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

সভায় জানানো হয়, আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায় অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এবং উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। উন্মুক্ত আলোচনার মাধ্যমে প্রতিটি পদে দায়িত্বশীলদের নির্বাচন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. খাইরুল ইসলাম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহাজ্জাত হোসেন হিরু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন। এ ছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সভা ও কমিটি গঠনের পুরো কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকায় বসবাসরত দেবহাটাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আপডেট সময়: ০৬:৫২:১৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬