দেবহাটার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার মিশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় পারুলিয়াস্থ ফেয়ার মিশনের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফেয়ার মিশনের সভাপতি ইউসুফ বিপ্লবের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক উত্তম কুমার পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন।
সভায় আগামী ৩১ অক্টোবর ২০২৭ মাদকবিরোধী সাইকেল র্যালি আয়োজন ও বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। “মাদকমুক্ত সমাজ গড়ুন, সুস্থ-সবল জীবন বাছুন”—এই স্লোগানকে সামনে রেখে র্যালি সফল করতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১০ সদস্যের একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
এছাড়া কর্মসূচিকে আরও গতিশীল করতে আগামী ৮ আগস্ট শনিবার সকাল ১০টার মধ্যে ফেয়ার মিশনের ৪০টি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের পারুলিয়াস্থ কম্পিউটার চাইল্ড হোম অ্যান্ড স্কুলে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন ফেয়ার মিশনের সহ-সভাপতি রাজু আহমেদ ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আশিকুর রহমান, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মনিরুল ইসলাম, সহকারী ক্রীড়া সম্পাদক মনজুর এলাহী বাবু, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান লালটু, কার্যনির্বাহী সদস্য জসীমউদ্দিন মিথুন, রবিউল ইসলাম ও জাহাঙ্গীর হোসেন।
আজকের বাণী 




























