দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনায় অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জানা গেছে, ১৩/০৭/২৬ তারিখ দুপুর সাড়ে ১২টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহার নেতৃত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম পারুলিয়া বাজারের বিভিন্ন জাল ও মৎস্য খাদ্য বিক্রির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।এসময় পারুলিয়া বাজারের একটি জালের দোকান থেকে প্রায় ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সেগুলো আগুন দিয়ে বিনষ্ট করা হয়েছে এবং উক্ত দোকানদারকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অন্যদিকে মৎস্য খাদ্যের বিক্রেতাগণকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দেবহাটায় অবৈধ কারেন্ট জাল জব্দ ও জরিমানা, পরে বিনষ্ট
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৪৮:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- ৮৭ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























