সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকার ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিনের মা চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। স্থানীয়ভাবে চিকিৎসায় অবস্থার উন্নতি না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (১২ জুলাই) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর ভাষ্য, তিনি অত্যন্ত সদালাপী ও পরোপকারী মানুষ ছিলেন। স্থানীয় মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। রোববার ইশার আজানের আগে পারুলিয়া বিশ্বাসবাড়ি জামে মসজিদ চত্বরে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল মান্নান। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুমার পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
আজকের বাণী 




























