আজ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার Logo আন্তর্জাতিক ফেলোশিপ পাওয়ায় আসাদুজ্জামান ও তানজিরকে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন Logo নিজস্ব অর্থায়নে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ Logo সাতক্ষীরায় ডেন্টাল পেইন ম্যানেজমেন্টবিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত Logo জালালাবাদের ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের Logo আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি Logo আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় Logo সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন Logo সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিম বিলের একটি খাল থেকে আব্দুর রহিম মালি (৬০) নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহিম মালি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামের মৃত ফরিদ উদ্দিন মালির ছেলে।

নিহতের জামাতা মহিউদ্দীন সরদার জানান, আব্দুর রহিম মালি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে খাবার শেষে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করছিলেন। একপর্যায়ে সবার অগোচরে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে স্থানীয় লোকজন বেউলা পশ্চিম বিলের খালে তাঁর মরদেহ ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ সময় তাঁর চোখ ও মুখে আঘাতের চিহ্ন দেখা যায় বলে পরিবারের সদস্যরা জানান।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুর রহিম মালি প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি খালের পানিতে পড়ে যান এবং সেখান থেকে আর উঠতে পারেননি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় পানিতে পড়ে থাকার কারণে কাঁকড়া বা অন্য কোনো জলজ প্রাণীর আঘাতে তাঁর চোখ ও মুখে সামান্য ক্ষতের সৃষ্টি হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

আশাশুনিতে খাল থেকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেট সময়: ০৯:৪৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬