আজ বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি Logo আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় Logo সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন Logo সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ Logo সাতক্ষীরায় ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে সংলাপ ও কর্মশালা Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৯:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আশাশুনি উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। বুধবার (১৭ জুন) দুপুরে আশাশুনি উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উপজেলার সমস্যা সমাধান ও সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এস. এম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নুরুল আফছার মোর্তজা, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন ও জাকির হোসেন বাবু, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, প্রেসক্লাব সভাপতি এস. কে হাসান, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাহবুবুল হক ডাবলু, দীপঙ্কর বাছাড় দীপু, এস. এম হোসেনুজ্জামান হোসেন, হাজী আবু দাউদ ঢালী, ওমর ছাকি পলাশ, পিআইও আমিরুল ইসলামসহ আরও অনেকে।

এর আগে জেলা প্রশাসক আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত বাল্যবিবাহ, মাদকদ্রব্য প্রতিরোধ, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধবিষয়ক ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শ্যামানন্দ কুন্ডু। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ও সাবেক সভাপতি জাকির হোসেন প্রিন্স বক্তব্য রাখেন।

উপজেলা সফরকালে জেলা প্রশাসক বুধহাটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস এবং আশাশুনি থানা পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা করেন এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি

আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

আপডেট সময়: ০৯:১৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬