জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং উপকূলীয় অঞ্চলের অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য ‘আর্থ জার্নালিজম নেটওয়ার্ক’ (ইজেএন)-এর মর্যাদাপূর্ণ ফেলোশিপ অর্জন করায় বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার ও বাংলানিউজের শেখ তানজির আহমেদকে অভিনন্দন জানিয়েছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।
শুক্রবার (১৯ জুন) এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, আসাদুজ্জামান সরদার ও শেখ তানজির আহমেদের এ বৈশ্বিক অর্জন দেশের সাংবাদিকতা অঙ্গনের জন্য গৌরবের। ‘Boosting Coverage of Non-Economic Loss and Damage Resulting from Climate Change in the Bay of Bengal Region’ প্রকল্পের আওতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ফেলোদের তালিকায় স্থান করে নিয়ে তাঁরা নিজেদের দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি বাংলাদেশের উপকূলীয় জনপদ। এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সংস্কৃতি ও সামাজিক বাস্তবতায় যে অ-অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হচ্ছে, তা আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে এ ফেলোশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব, সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী, নির্বাহী সদস্য (অর্থ) এস এম বিপ্লব হোসেন, নির্বাহী সদস্য (দপ্তর) এস এম জিন্নাহ, সদস্য শামীম পারভেজ, মোশারফ হোসেন, কৃষ্ণ ব্যানার্জি, রাহাত রাজা, মোজাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সোহাগ, রিজাউল করিম, শহীদুজ্জামান শিমুল, নাজমুস সাহাদাৎ জাকির, ইব্রাহিম খলিল, মিলন রুদ্র, মৃত্যুঞ্জয় রায় অপূর্ব এবং আলী মুক্তাদা হৃদয়সহ সংগঠনের নেতৃবৃন্দ।
আজকের বাণী 






















