সাতক্ষীরায় ‘ডেন্টাল পেইন ম্যানেজমেন্ট’ বিষয়ক একটি সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকালে শহরের তুফান কনভেনশন সেন্টারের লেকভিউ মিলনায়তনে বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন (বিডিএ) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এবং অপসোনিন ফার্মার সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার প্রধান উপদেষ্টা শেখ তানজিম কালাম তমালের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডা. আবুল কালাম বাবলা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেন্টাল সার্জন ডা. তাজ মাহার, অপসোনিন ফার্মার প্রোডাক্ট এক্সিকিউটিভ মো. সাইদুল আবরার এবং আরএসএম মো. মাইনুদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দন্ত চিকিৎসক ডা. তাজুল ইসলাম, ডা. বিজন কুমার সরকার, ডা. দীপক কুমার জোয়াদ্দার, ডা. রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন এলাকার দন্ত চিকিৎসক ও বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ডেন্টাল অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দিপু। সেমিনারে আধুনিক চিকিৎসাব্যবস্থায় দাঁতের ব্যথা ব্যবস্থাপনা এবং এ-সংক্রান্ত বিভিন্ন বৈজ্ঞানিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আজকের বাণী 






















