আজ শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি Logo আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় Logo সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন Logo সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ Logo সাতক্ষীরায় ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে সংলাপ ও কর্মশালা Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধি: আগামী ২০ জুন খুলনার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিতব্য ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার খুলনা মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সোনাডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল পরিচালক মাস্টার শফিকুল আলম বলেন, দীর্ঘ আন্দোলন ও জনগণের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখা হয়েছিল, তা বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি। তিনি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর সমাবেশ উপহার দিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সমাবেশে খুলনাসহ বিভাগের ১০ জেলা থেকে প্রায় পাঁচ লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে তিনি সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

এ সময় মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, সহ-সভাপতি এস এম মাহফুজুর রহমান, কাজী মাহফুজুর রহমান, সোনাডাঙ্গা থানা সভাপতি খান আব্দুল ওয়াহেদ, সোনাডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, ১৮ নম্বর ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, সোনাডাঙ্গা বাস টার্মিনাল সভাপতি মো. কামাল হোসেনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, ২০ জুনের বিভাগীয় সমাবেশ উপলক্ষে আজ (১৮ জুন) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করবেন সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোবারক হোসাইন এবং সঞ্চালনা করবেন সদস্যসচিব মোহাম্মদ মাহফুজুর রহমান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি

১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ

আপডেট সময়: ০৮:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬