আজ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন Logo বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত Logo জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে Logo যুগিখালী ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ Logo সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন Logo সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ Logo ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে জলবায়ু-সহনশীল সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষকদের উৎপাদন ও বাজারব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার নওয়াবেঁকীতে বেসরকারি উন্নয়ন সংস্থা গণমুখী ফাউন্ডেশন (এনজিএফ) এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এনজিএফের পরিচালক মো. আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা। বিশেষ অতিথি ছিলেন হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডিরেক্টর ডেভিড গোমেজ, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিব আহমেদ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অর্ণা চক্রবর্তী, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। সভায় স্বাগত বক্তব্য দেন এস. এম. মাহবুব আলম। প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শেখ তারিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় অংশ নেন মনিরা সুলতানা। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাত নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। এ পরিস্থিতিতে টেকসই ও জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ অত্যন্ত জরুরি। প্রকল্পটি বাস্তবায়িত হলে কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি, বাজারসংযোগ উন্নয়ন এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় প্রকল্পের সফল বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, কৃষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা

কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা

আপডেট সময়: ১০:০৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬