আজ বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি Logo আশাশুনিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় Logo সাতক্ষীরায় সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন Logo সাতক্ষীরায় জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন Logo ১১ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ Logo সাতক্ষীরায় ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে সংলাপ ও কর্মশালা Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে সংলাপ ও কর্মশালা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের অংশগ্রহণে “মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়ন” শীর্ষক সংলাপ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের একটি হলরুমে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং স্থানীয় উন্নয়ন সংস্থা স্বদেশের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করেন সাংবাদিক, মানবাধিকার কর্মী ও নাগরিক নেতা অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন ও বিষয়ভিত্তিক আলোচনা করেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর সমন্বয়ক মো. রোকনুজ্জামান।

দিনব্যাপী কর্মশালায় বক্তব্য দেন সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, এম. কামরুজ্জামান, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, অ্যাডভোকেট নাজমুন্নাহার ঝুমুর, সাংবাদিক রঘুনাথ খাঁ, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, গোলাম সারোয়ার, আমিনা বিলকিস ময়না, জেলা নাগরিক কমিটির আলী নুর খান বাবুল, জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সাকিবুর রহমান বাবলা, শিক্ষক শেখ আশরাফুর রহমান ও মোমিনুল ইসলাম প্রমুখ। সংলাপটি সঞ্চালনা করেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধবচন্দ্র দত্ত।

বক্তারা বলেন, দেশে মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা প্রতিনিয়ত নানা ঝুঁকি ও প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষায় নিয়োজিত কর্মীরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতার মুখোমুখি হন। তাই তাদের পেশাগত নিরাপত্তা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে একটি কার্যকর ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন সময়ের দাবি।

আলোচনায় কয়েকজন বক্তা উদ্বেগ প্রকাশ করে বলেন, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও মানবাধিকার কর্মীর পরিচয় ব্যবহার করে একটি অসাধু চক্র চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এসব কর্মকাণ্ড প্রকৃত সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। সংলাপে বক্তারা রাষ্ট্র ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগে মানবাধিকার কর্মী সুরক্ষা আইনের খসড়া দ্রুত চূড়ান্ত ও বাস্তবায়নের আহ্বান জানান। পরে মুক্ত আলোচনায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মানবাধিকার কর্মীরা অংশ নিয়ে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

আমরা আর ডুবতে চাই না—জলাবদ্ধতা নিরসনে এখনই উদ্যোগের দাবি

সাতক্ষীরায় ‘মানবাধিকার কর্মী সুরক্ষা আইন’ প্রণয়নের দাবিতে সংলাপ ও কর্মশালা

আপডেট সময়: ০৮:৪৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬