গণভোট বাস্তবায়নের দাবিতে আগামী ২০ জুন খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টে অবস্থিত শহর জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন শহর সেক্রেটারি খোরশেদ আলম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক ও কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম। এ সময় বক্তব্য দেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা মুস্তাফিজুর রহমান ও ফখরুল হাসান লাভলু, সহকারী সেক্রেটারি এড. খোরশেদ আলম ও আমিরুল ইসলাম, কর্মপরিষদ সদস্য আব্দুর রহিমসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিরা। বক্তারা বলেন, আগামী ২০ জুন খুলনায় অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করে গণভোট বাস্তবায়নের দাবিতে জনমত গড়ে তোলার আহ্বান জানান তারা। সভায় খুলনার বিভাগীয় সমাবেশে ব্যাপক জনসমাগম নিশ্চিত করতে সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ, প্রচার-প্রচারণা জোরদার এবং ওয়ার্ডভিত্তিক দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























