আজ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা Logo পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২ Logo পোল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২ Logo কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন Logo আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার Logo ধুলিহরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-অলঙ্কার লুট Logo ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অসচ্ছল-মেধাবী ৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে চুনা ম্যানগ্রোভকে ওইসিএম হিসেবে স্বীকৃতির দাবী

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের চুনা ম্যানগ্রোভ বনায়নকে অন্যান্য কার্যকর এলাকা-ভিত্তিক সংরক্ষণ ব্যবস্থা (ওইসিএম) হিসেবে সম্ভাব্য স্বীকৃতির উদ্যোগে সম্মতি জানিয়েছেন স্থানীয় জনগোষ্ঠী। সোমবার (২৮ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত গণশুনানিতে চুনা ম্যানগ্রোভ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় সুবিধাভোগীরা হাত তুলে এ সম্মতি জানান। গণশুনানিতে চুনা ম্যানগ্রোভের জীববৈচিত্র্য, ব্যবস্থাপনা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং ওইসিএম হিসেবে স্বীকৃতির সম্ভাব্য প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। উপস্থিত স্থানীয়রা ম্যানগ্রোভ সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও এলাকায় বনায়ন সম্প্রসারণের প্রত্যাশা জানান। অনুষ্ঠানে জানানো হয়, সুইডেন দূতাবাসের অর্থায়নে সিএনআরএসের নেতৃত্বে আইইউসিএন, বেলা, নর্থ সাউথ ইউনিভার্সিটি, সিডিও ও প্রেরণার অংশীদারত্বে বিফরআরএল প্রকল্পের আওতায় শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ি গ্রামের চুনা নদীর চরে ম্যানগ্রোভ বনায়ন করা হয়েছে। চুনা ম্যানগ্রোভ এলাকায় সুন্দরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ প্রজাতির গাছ রয়েছে। এলাকাটি সুন্দরবনের বৃহত্তর ম্যানগ্রোভ বাস্তুতন্ত্রের সঙ্গেও গুরুত্বপূর্ণ বাস্তুতান্ত্রিক সংযোগ তৈরি করেছে। স্থানীয়দের অংশগ্রহণে গঠিত ব্যবস্থাপনা কমিটি নিয়মিত বনায়ন এলাকা পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনায় ভূমিকা রাখছে। গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। বিশেষ অতিথি ছিলেন সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম। আইইউসিএনের প্রোগ্রাম অফিসার মো. তারেক আজিজের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইইউসিএনের প্রোগ্রাম অ্যাসোসিয়েট ইসরাত জাহান ইমা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ফরিদুল ইসলাম, সামাজিক নবায়ন কর্মকর্তা আছাউর রহমান, সিডিওর পরিচালক গাজী ইমরান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল রউফ ও সিএনআরএসের সাইট অফিসার তৌহিদ হাসান। স্থানীয় অংশীজনেরা বলেন, ম্যানগ্রোভ সংরক্ষণের এ উদ্যোগ জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি স্থানীয় মানুষের পরিবেশগত ও জীবিকাগত সুবিধা বাড়াতে ভূমিকা রাখতে পারে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

শ্যামনগরে চুনা ম্যানগ্রোভকে ওইসিএম হিসেবে স্বীকৃতির দাবী

আপডেট সময়: ১১:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬