সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ৪নং নূরনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালিটি বের হয়। র্যালিটি নূরনগর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বখতিয়ার আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। সভায় বিশেষ অতিথি ছিলেন ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোবারক হোসেন মন্টু, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আমিনুর রহমান, সিপিপি টিম লিডার আবু রাশেদ, শফিকুল ইসলাম ও আবু ফারাহ। এ সময় গ্রাম্য পুলিশ নূর মোহাম্মদ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, আইয়ুব আলীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
ডেঙ্গু প্রতিরোধে নূরনগরে সচেতনতামূলক র্যালি
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:৪৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- ৬২ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























