সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের গোলাখালী দ্বীপে গাছ থেকে পড়ে রহমত আলী গাইন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রহমত আলী রমজাননগর ইউনিয়নের সোরাগ্রামের মো. ফজের আলী গাইনের ছেলে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রহমত শ্রমিকের কাজ করতে গোলাখালী দ্বীপে যান। সকাল আনুমানিক ৯টার দিকে দ্বীপের লোকালয়সংলগ্ন এলাকায় একটি কেওড়া গাছে উঠে কেওড়া পাড়ার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। এ সময় গাছের নিচে থাকা ধারালো শুঁলো তাঁর মাথা ও পিঠে ঢুকে গুরুতর আঘাত লাগে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রহমত আলী গাইন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, বাবা-মাসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
শ্যামনগরে গাছ থেকে পড়ে একজনের মৃত্যু
-
আজকের বাণী - আপডেট সময়: ০৮:২৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
- ৭৬ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ





























