আজ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা Logo পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২ Logo পোল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২ Logo কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন Logo আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার Logo ধুলিহরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-অলঙ্কার লুট Logo ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অসচ্ছল-মেধাবী ৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীনবরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের সবক ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুৎফর রহমান। প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ মাওলানা আব্দুর রউফ। এ সময় মাওলানা মঈনুদ্দিন মাহমুদসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবাগত আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের দ্বীনি ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সূচনাকে স্মরণীয় করে রাখতে সবক প্রদান করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা অহিদুজ্জামান। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ, সৎ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্বশীলতার মাধ্যমে প্রতিষ্ঠানের শিক্ষার মান আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

নওয়াবেকী বিড়ালাক্ষী কাদেরিয়া মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীনবরণ

আপডেট সময়: ০৮:৪৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬