আজ শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা Logo পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২ Logo পোল্যান্ডের স্কুলে শিক্ষার্থীর ছুরিকাঘাতে নিহত ১, প্রধান শিক্ষকসহ আহত ২ Logo কলারোয়ায় আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন Logo আশাশুনিতে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৭ আসামি গ্রেপ্তার Logo ধুলিহরে পরিবারের সদস্যদের অচেতন করে টাকা-অলঙ্কার লুট Logo ৩১ অক্টোবরের লংমার্চ সর্বাত্মক করার আহ্বান গোলাম পরওয়ারের Logo অসচ্ছল-মেধাবী ৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৮:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নে ৫০ জন রিজিওনাল ডিজাস্টার ভলান্টিয়ার সদস্যকে দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের হলরুমে গুড নেইবারস বাংলাদেশ-এর ‘জাপান-মোফা-ডিআরআর’ প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে পদ্মপুকুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৫০ জন ভলান্টিয়ার অংশ নেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন গুড নেইবারস বাংলাদেশ-এর জাপান-মোফা-ডিআরআর প্রকল্পের প্রতিনিধি মো. শাহজাহান মিয়া। প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী স্বপন ফলিয়া প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন সিপিপির শ্যামনগর উপজেলা টিম লিডার মাকছুদুর রহমান মুকুল এবং পদ্মপুকুর ইউনিয়ন টিম লিডার মহিববুল্যাহ।

প্রশিক্ষণে ঘূর্ণিঝড়, বজ্রপাত, বন্যা, নদীভাঙন, দুর্যোগের আগাম সতর্কবার্তা, পূর্বপ্রস্তুতি, দুর্যোগ চলাকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সতর্ক সংকেত সম্পর্কে ভলান্টিয়ারদের ধারণা দেওয়া হয়। এ ছাড়া দুর্যোগের সময় উদ্ধার অভিযান, প্রাথমিক চিকিৎসা এবং ভলান্টিয়ারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেন শ্যামনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আলী আকবর। অনুষ্ঠানে পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম (আমজাদ) গুড নেইবারস বাংলাদেশ-এর জাপান-মোফা-ডিআরআর প্রকল্পকে ইউনিয়নে এ ধরনের কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের দুর্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ পদ্মপুকুর ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগকালীন প্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে নারীরা

শ্যামনগরে দুর্যোগ প্রতিরোধ প্রশিক্ষণ

আপডেট সময়: ০৮:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬