আজ মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা Logo কালিগঞ্জে জলবায়ু-সহনশীল কৃষি উন্নয়নে অবহিতকরণ সভা Logo সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন Logo বকচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বরখাস্ত Logo জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রতিফলন হবে Logo যুগিখালী ইউনিয়নে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ Logo সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী মাসুম বিল্লাহ শাহীন Logo সাতক্ষীরায় স্কুল বিতর্ক প্রতিযোগিতার জন্য অর্থ বিতরণ Logo ক্রীড়া অফিসারের অপসারণ দাবিতে সাতক্ষীরায় নারী খেলোয়াড়দের মানববন্ধন
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ উপলক্ষে সাতক্ষীরায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। শুমারির চূড়ান্ত ফলাফল এবং এর গুরুত্বপূর্ণ তথ্যসমূহ বিভিন্ন অংশীজনের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম। এ সময় তিনি অর্থনৈতিক শুমারি-২০২৪-এর বিভিন্ন তথ্য-উপাত্ত তুলে ধরেন এবং উপস্থিত সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী, জেলা বণিক সমিতির সেক্রেটারি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালকসহ অন্যান্য অতিথিরা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক কাঠামো অনুধাবন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও নীতি নির্ধারণে অর্থনৈতিক শুমারির তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি অংশীজনদের সক্রিয় অংশগ্রহণ ও মতামতকে নীতি নির্ধারণী প্রক্রিয়ার জন্য সহায়ক বলে উল্লেখ করেন। সেমিনারে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান (সিনিয়র সহকারী সচিব), এনএসআইয়ের যুগ্ম পরিচালক, বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বিভিন্ন ব্যবসায়ী ও মালিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিভাগীয় সমাবেশ সফল করতে সাতক্ষীরা শহর জামায়াতের প্রস্তুতি সভা

সাতক্ষীরায় অর্থনৈতিক শুমারি-২০২৪-এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার

আপডেট সময়: ১০:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬