আজ বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে Logo কালীগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে অভিযান, মিটার ও মোটর জব্দ Logo সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এডভোকেসি সভা Logo কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু Logo চলমান যুদ্ধবিরতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে। Logo ঋতুপর্ণাদের র‌্যাংকিং অপরিবর্তিত, কাল সাফ ড্র Logo খুলনায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু Logo ইসলামাবাদে ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের দাবি ট্রাম্পের, পরিস্থিতি ঘিরে ধোঁয়াশা Logo সাতক্ষীরায় কিশোরী ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন Logo সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ আটক ৩
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

জর্জিয়ায় তুরস্কের একটি সামরিক পণ্যবাহী বিমান বিধ্বস্ত হয়ে ২০ জন নিহত হয়েছেন। আজারবাইজান থেকে ফেরার পথে মঙ্গলবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সি-১৩০ হারকিউলিস মডেলের বিমানটি আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় শহর গঞ্জা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তুরস্কের উদ্দেশে রওনা দেয়। তবে জর্জিয়ার পূর্ব সীমান্ত অতিক্রমের কিছুক্ষণের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।

জর্জিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটি আজারবাইজান সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সিঘনাঘি এলাকায় ভূপাতিত হয়। দেশটির বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, বিমানটি কোনো বিপদ সংকেত না পাঠিয়েই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্সে (পূর্বে টুইটার) নিহত ২০ আরোহীর ছবি প্রকাশ করে এক বিবৃতিতে বলেন, “আমাদের বীর সহযোদ্ধারা ২০২৫ সালের ১১ নভেম্বর আজারবাইজান থেকে তুরস্কে ফেরার পথে দুর্ঘটনায় শহীদ হয়েছেন।”

যদিও দুর্ঘটনার কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের ভিডিওচিত্রে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি আকাশে একাধিক চক্কর দেয়।

বিমানটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি সি-১৩০ হারকিউলিস মডেলের সামরিক কার্গো বিমান ছিল।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তনের অভিযোগ, স্ত্রী হেফাজতে

জর্জিয়ায় তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ২০

আপডেট সময়: ০৯:৪২:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫