রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। এটিকে রাশিয়ার অন্যতম ‘নিকৃষ্ট হামলা’ বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। গত বুধবার রাতে চালানো এই হামলায় শিশুসহ অন্তত ৩২ জন নিহত হয়েছেন। হামলায় বিভিন্ন শিল্প স্থাপনা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। সেখানে রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা আবাসিক ভবনে আঘাত হানলে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, প্রিলুকিতে নিহতের সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে হামলায় আরো চারজন নিহত হয়েছেন। এর আগে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি জানিয়েছিলেন, দেশজুড়ে হামলায় ২৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে প্রিলুকিতেই মারা যান ২০ জন, যাদের মধ্যে পাঁচজন শিশু। গত বুধবার সন্ধ্যায় কিয়েভের একটি শহরতলিতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আরো দুজন নিহত হন বলে জানিয়েছে দেশটির প্রসিকিউটর কার্যালয়।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, নিহত ৩২
-
আজকের বাণী - আপডেট সময়: ১১:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- ৯ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ


























