আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারী আটক হওয়ার খবর নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শুক্র সৌদি নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, এক ব্যক্তিকে পথচারীদের হয়রানি করা এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। তবে তার কাছে বিস্ফোরক ছিল বা তিনি আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করেছিলেন, এমন কোনো সত্যতা নেই। এ বরাতে খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। সৌদি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, পবিত্র নগরী মক্কায় নিরাপত্তা বাহিনী পথচারীদের হয়রানি এবং তাদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে। ঘটনাটি তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের দাবি ছড়ানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই। তবে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার বিস্তারিত বিষয়ে আর কোনো তথ্য দেওয়া হয়নি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছিল, বিস্ফোরকভর্তি পোশাক পরা এক সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী গ্র্যান্ড মসজিদে কা দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। পরে নিরাপত্তাকর্মীরা তাকে আটক করেন বলেও দাবি করা হয়। তবে সৌদি কর্তৃপক্ষ এসব দাবিকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে। গ্র্যান্ড মসজিদের কেন্দ্রস্থলে অবস্থিত কাবা মুসলমানদের সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান হিসেবে বিবেচিত। সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

মক্কার গ্র্যান্ড মসজিদে আত্মঘাতী হামলাকারীর খবর নাকচ সৌদি আরবের

আপডেট সময়: ১০:০৪:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬