আজ মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ Logo সাতক্ষীরা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি টিটু, সম্পাদক মামুন Logo সাতক্ষীরায় তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে ‘ভয়েস টু ভেঞ্চার ব্রিজ’ Logo তায়কোয়ানডোতে সাতক্ষীরার চার খেলোয়াড়ের চার পদক Logo দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের অভিযোগে গ্রেপ্তার ১ Logo দেবহাটায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত Logo সাতক্ষীরায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন শহিদুল ইসলাম মুকুল Logo রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ‘উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে’ Logo ২৮তম জাতীয় লিগের পর্দা উঠল, দীর্ঘ বিরতির পর খুলনায় ফিরল ক্রিকেটের প্রাণচাঞ্চল্য
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডি আর কঙ্গা) একটি বেসামরিক সরকারি বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির দুই উর্ধ্বতন সেনা কর্মকর্তাও আছেন। তারা হলেন হলেন ডি আর কঙ্গোর সামরিক আদালতের প্রধান লেফটেন্যান্ট জেনারেল মোতুম্বো কাতালেই তিয়েন্দে এবং সামরিক বাহিনীর মহাহিসাব নিরীক্ষক লেফটেন্যান্ট জেনারেল বাকুমি লিকুলিয়া। ডি আর কঙ্গোর সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ইফোমি একেঙ্গে গতকাল শনিবার এক বিবৃতিতে বলছেন, গত কাল শুক্রবার ডি আর কঙ্গোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কুইলুর কিক্বিত শহর থেকে রাজধানী কিনশাসা ফেরার পথে কেঙ্গে শহরের একটি আবাসিক এলাকার ফাঁকা জমিতে উড়োজাহাজটি ভূপাতিত হয়। ভূমিতে আছড়ে পড়ার পর বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকা উড়োজাহাজটির ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিবৃতিতে মেজর জেনারেল একেঙ্গে বলেছেন, উড়োজাহাজটিতে থাকা চালক, যাত্রী এবং ক্রুদের সবাই নিহত হয়েয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি বলে মার্কিন সংবাদমাধ্যম এপি নিউজকে বলেছেন ডি আর কঙ্গোর বেসামরিক বিমান চলাচল বোর্ডের চেয়ারম্যান ত্রাইফন কিন-কিয়ে মুলুম্বা। অনেকেরই সন্দেহ, এ দুর্ঘটনার জন্য রুয়ান্ডার সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী এম ২৩ দায়ী। ২০২৫ সাল থেকে এই গোষ্ঠীটির সঙ্গে সংঘাত চলছে কঙ্গোর সামরিক বাহিনীর। মেজর জেনারেল ইফোমি একেঙ্গে অবশ্য বলেছেন যে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেটি কাজও শুরু করেছে। দুর্বল অবকাঠামোর কারণে আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে বিমান দুর্ঘটনা বিরল নয়। কয়েক বছর আগেও সবচেয়ে বেশি বিমান দুর্ঘটনাপ্রবণ দেশগুলোর তালিকায় ছিল ডি আর কঙ্গো। সূত্র : এপি, এএফপি

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও খাতা বিতরণ

কঙ্গোতে বিমান বিধ্বস্ত হয়ে ২ জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ ১৪ জন নিহত

আপডেট সময়: ১০:৩১:০৮ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬