আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

অপহরণের ৪৮ ঘন্টা পর সেই ব্যাংক ম্যানেজার উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
  • ৩১৬ বার পড়া হয়েছে

অপহরণের ৪৮ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গত মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ রুমা উপজেলার সোনালী ব্যাংক শাখায় হানা দেয়। এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুট করে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে মসজিদ থেকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

রুমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বলেন, পাহাড়ি সশস্ত্র সংগঠনের সন্ত্রাসীদের হামলা, অস্ত্র লুট, ব্যাংকের ম্যানেজারকে অপহরণের ঘটনায় এখনো থানায় কোনো মামলা করা হয়নি। সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নিজাম উদ্দিনকে র‍্যাবের মধ্যস্থতায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রুমা উপজেলার বেথেল পাড়া দিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে অপহৃত নিজাম উদ্দিনের বড় ভাই ও চট্টগ্রাম কর্ণফুলী থানা পুলিশের এসআই মো. মিজান মুঠোফোনে বলেন, ভাইকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা রুমা থেকে বান্দরবানের পথে আছি। প্রথমে বান্দরবান র‍্যাব কার্যালয়ে যাব। বিস্তারিত পরে জানাব।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সন্ধ্যার কিছু সময় আগে উপজেলার মুননুম পাড়া ও বেথেল পাড়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। আমরা সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের গাড়ি যেতে দেখেছি। এরপরই সন্ধ্যায় ইফতারের পর র‍্যাবের গাড়িতে করে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে নিয়ে যাওয়া হয়। প্রসঙ্গত, গত ২ এপ্রিল তারাবির নামাজ চলাকালীন সময়ে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কেএনএফ-এর সদস্যরা মসজিদ থেকে নিজাম উদ্দিনকে ব্যাংকের ভল্টের চাবি না পেয়ে অপহরণ করে নিয়ে যায়। এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র তারা লুট করে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

অপহরণের ৪৮ ঘন্টা পর সেই ব্যাংক ম্যানেজার উদ্ধার

আপডেট সময়: ০৪:৪৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪