আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধার

  • রিপোর্টার
  • আপডেট সময়: ১১:৪০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার ধরমপীরের দরগা এলাকার কপোতাক্ষ নদে এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে স্থানীয় কয়েকজন নদীতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবদুয়ার গ্রামের ধরমপীরের মাজারসংলগ্ন এলাকায় নদীতে মুখ ও বুক নিচের দিকে থাকা অবস্থায় মরদেহটি প্রথম চোখে পড়ে স্থানীয়দের। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি নৌ পুলিশকে জানায়।

নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুর সবুর জানান, দুপুর সোয়া ২টার দিকে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, মরদেহের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নদীর স্রোতের কারণে এটি অন্য কোনো এলাকা থেকে ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ থেকে ৭০ বছর হবে।

মরদেহ উদ্ধারের ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়দের কেউ কেউ একে দুর্ঘটনা মনে না করে হত্যার সন্দেহ করছেন। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

কপোতাক্ষ নদ থেকে মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১১:৪০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫