আজ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় বিধবা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে ১১টার দিকে পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন নিজে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত নারীর নাম ওহিদা সুলতানা শিমু (৪০)। তিনি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। বিগত ২০০৭ সালে তার স্বামী সুলতানপুর এলাকার আহসানউল্লাহ গলায় রশি দিয়ে অত্মহত্যা করলে তিনি বাবার বাড়িতে ফিরে আসেন। তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ছিলেন। পুলিশ সূত্র জানায়, স্বামীর মারা যাওয়ার পর ওয়াহিদা সুলতানা শিমু পুরাতন সাতক্ষীরা জিএন সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় পৈত্রিক সূত্রে প্রাপ্ত বাড়িতে একাকি বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে ঘরের মধ্যে শিমুর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাতে নিজ ঘরের বিছানার ওপর উপড় হয়ে পড়ে থাকা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে। তিনি মাদকাসক্ত ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানান যায়।

স্থানীয়রা জানান, গত ৩ জুন সন্ধ্যার পর বাড়ির সামনে একটি চায়ের দোকানে তাকে শেষবারের মত দেখা যায়। এরপর থেকে তাকে কেউ আর দেখেনি। তবে তিনি অস্বাভাবিক জীবন যাপন করতেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে একদিন আগেই তার মৃত্যু হয়েছে। পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর আসল কারণ জানতে তদন্ত চলছে। ময়না তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় নিজ ঘর থেকে বিতর্কিত নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময়: ১০:২৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬