আজ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার ব্রম্মরাজপুর ইউনিয়নের মাছখোলা পশ্চিম এলাকার একমাত্র প্রধান সড়কটি দীর্ঘ ২০ বছরেও সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদা ও পানিতে ডুবে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্লাব মোড় পর্যন্ত সড়কটি স্থানীয়দের একমাত্র যোগাযোগ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও কৃষকসহ হাজারো মানুষ এই পথে চলাচল করেন। স্থানীয়দের অভিযোগ, স্থায়ী সংস্কারের বদলে মাঝে মধ্যে ইটের খোয়া বা মাটি ফেলে সাময়িকভাবে মেরামত করা হয়। বর্ষা শুরু হলেই তা ধুয়ে যায়, সড়ক আবারও ভেঙে পড়ে। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। সাম্প্রতিক বৃষ্টিতে পানি জমে সড়কটি ডোবায় পরিণত হয়েছে। এতে রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে পড়েছে। পায়ে হেঁটেও চলাচল কষ্টকর হয়ে উঠেছে। এক বাসিন্দা বলেন, “এই রাস্তাই আমাদের একমাত্র ভরসা। ২০ বছর ধরে শুধু আশ্বাস পাচ্ছি। বৃষ্টি হলেই চলাচল বন্ধ হয়ে যায়, শিশুরা স্কুলে যেতে পারে না।” এলাকাবাসীর আরও অভিযোগ, কিছু ব্যক্তি সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন, ফলে চলাচল আরও বিঘ্নিত হচ্ছে। তাদের দাবি, বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ অবস্থায় দ্রুত সড়কটি সংস্কার ও পাকাকরণের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও এলজিইডির হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

২০ বছরেও সংস্কার হয়নি মাছখোলা পশ্চিমের সড়ক, চরম দুর্ভোগ

আপডেট সময়: ১০:৩৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬