দীর্ঘ তাপদাহের পর সাতক্ষীরার কলারোয়া ও আশপাশের এলাকায় স্বস্তির বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে জনজীবনে স্বস্তি ফিরে আসে। গত কয়েক সপ্তাহ ধরে তীব্র গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। খেটে খাওয়া মানুষ, কৃষক ও পরিবহনশ্রমিকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে ছিলেন। শিক্ষার্থী, শিশু ও বয়স্করাও কষ্টে দিন কাটাচ্ছিলেন। শুক্রবার ভোরে আকাশে মেঘ জমার পর বৃষ্টি শুরু হয়। এতে ধুলাবালি ধুয়ে পরিবেশ কিছুটা স্বাভাবিক হয়। স্থানীয়রা বলেন, টানা গরমের পর এই বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে। কৃষকদের মতে, তাপদাহে জমির আর্দ্রতা কমে গিয়েছিল। বৃষ্টিতে তা কিছুটা পূরণ হবে এবং ফসলের জন্য উপকার হবে। এ বৃষ্টিতে তাপদাহ কিছুটা কমবে বলে আশা করছেন এলাকাবাসী।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
তীব্র তাপদাহের পর কলারোয়ায় স্বস্তির বৃষ্টি
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:৩৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























