আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১১:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলক্ষেতে প্রান্তিক শিশুদের মাঝে ঈদ পোশাক বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর। সোমবার (২৫ মে) খিলক্ষেত বাজারে মহানগর উত্তর জামায়াতের খিলক্ষেত থানা পশ্চিমের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশ ও জাতির উন্নত ভবিষ্যৎ গঠনে শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। যুবসমাজের মাধ্যমেই দেশের বড় অর্জন এসেছে উল্লেখ করে তিনি বলেন, সেই যুবসমাজের ভিত্তি হচ্ছে আজকের শিশুরা। তাই শিশুবান্ধব রাষ্ট্র ও নগর গড়ে তোলা জরুরি। তিনি আরও বলেন, নগরবাসী দায়িত্ব দিলে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে শিশুবান্ধব আদর্শ নগরীতে রূপান্তর করা হবে, যেখানে শিশুদের খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ নিশ্চিত করা হবে। অনুষ্ঠান শেষে এক হাজার শিশুর মাঝে নতুন ঈদ পোশাক বিতরণ করা হয়। খিলক্ষেত থানা পশ্চিমের ভারপ্রাপ্ত আমির সলিমুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন খিলক্ষেত পশ্চিম থানার সাবেক আমির হোসাইন আহম্মেদ, জামায়াত নেতা মো. জাকির হোসেন ভূইয়া, ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. সালাউদ্দিন দর্জি, নেতা ওয়াহিদুজ্জামান ও শ্রমিক ইয়াকুব আলীসহ অন্যান্যরা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

আপডেট সময়: ১১:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬