আশাশুনি: আশাশুনিতে তীব্র শীতে অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু। শুক্রবার সন্ধ্যা ৭টায় সদর ইউনিয়নের মানিকখালি আশ্রয়ন প্রকল্প, শ্রীকল আদর্শ গ্রাম, সোদকনা হাফিজিয়া মাদ্রাসা ও বিভিন্ন এতিমখানায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউএনও নিজ হাতে কম্বল জড়িয়ে অসহায়দের খোঁজখবর নেন। শীতার্তরা প্রশাসনের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউএনও বলেন, নিম্ন আয়ের মানুষের শীতের কষ্ট লাঘবে প্রশাসন সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি ভোটারদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
আশাশুনিতে তীব্র শীতে ইউএনও’র কম্বল বিতরণ, অসহায়দের পাশে প্রশাসন
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:১৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- ১৫০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ






























