আজ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে টমটম চালক মামুন ঢালীকে পিটিয়ে গুরুতর জখম ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনদিন পার হলেও থানায় মামলা রেকর্ড হয়নি। এ নিয়ে পুলিশের বিরুদ্ধে হয়রানি ও টাকা দাবির অভিযোগ উঠেছে। হাসপাতালের শয্যায় মামুন ঢালী বলেন, তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তিনদিন ধরে হাসপাতালে থাকলেও মামলা রেকর্ড হয়নি। তার অভিযোগ, টাকা দিলে মামলা নেওয়া হবে—এমন কথা বলেছেন তদন্ত কর্মকর্তা এসআই আতিক জামান। তবে এসআই আতিক জামান টাকা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি মামলা রেকর্ডের জন্য ওসিকে জানিয়েছেন। ঘটনাটি ঘটে ২ জুন দুপুরে রামনগর এলাকায়। হর্ন বাজানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বিকেলে সাখখালী ব্রিজ এলাকায় ডেকে নিয়ে মামুনকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করা হয়। অভিযুক্তদের মধ্যে শংকরপুর গ্রামের আরিফুল ইসলাম, তরিকুল ইসলাম ও মোক্তার আলীর নাম উল্লেখ করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৫০ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত মামুন বর্তমানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন বলেন, ভুক্তভোগীকে থানায় আসতে বলা হয়েছে। শুনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

কালিগঞ্জে টমটম চালককে পিটিয়ে জখম, তিনদিনেও মামলা রেকর্ড হয়নি

আপডেট সময়: ১০:১৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬