সদর উপজেলার দক্ষিণ দেবনগর গ্রামে নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে লুটপাট, হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও চলাচলের পথ দখলের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. কামরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, বুধবার নজরুল ইসলাম, জিল্লুর রহমান, ইমরান, মাজেদা খাতুন ও আসমাসহ কয়েকজন কামরুল ইসলামের বাড়িতে ঢুকে একটি বাক্স ভেঙে স্বর্ণালঙ্কার ও ট্রলি বিক্রির প্রায় আড়াই লাখ টাকা নিয়ে যায়। বাধা দিলে তাকে ও পরিবারের সদস্যদের মারধর এবং ঘর ভাঙচুর করা হয়। এলাকায় বসবাস করতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ। কামরুল ইসলামের দাবি, পিতার মৃত্যুর পর নির্ধারিত চলাচলের পথ নজরুল দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টা করছেন। বাধা দিলে হুমকি ও মারধরের চেষ্টা করা হয়। তিনি জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। বরং চলাচলে বাধা ও ভয়ভীতি দেখানো হচ্ছে। স্থানীয়রা জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ শিরোনাম:
বিজ্ঞাপন দিন
দেবনগরে লুটপাট-হামলা-চাঁদাবাজির অভিযোগ
-
আজকের বাণী - আপডেট সময়: ১০:১৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
- ২০ বার পড়া হয়েছে
ট্যাগস:
জনপ্রিয় সংবাদ























