আজ রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়ন পরিষদে আগামী অর্থবছরের বাজেট নিয়ে উন্মুক্ত আলোচনা সভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে ২০২৬) স্বদেশ–এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। “নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)” প্রোগ্রামের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে স্বদেশ। এতে সহযোগিতা করছে আইন ও সালিশ কেন্দ্র, ঊসনধংংু ড়ভ ঝরিঃুবৎষধহফ রহ ইধহমষধফবংয, এষড়নধষ অভভধরৎং ঈধহধফধ এবং ঊঁৎড়ঢ়বধহ টহরড়হ। বাঁশদহা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান। সভায় আগামী ২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং বিগত অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন প্রশাসনিক কর্মকর্তা রাসবিহারী রায়। এ সময় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্থানীয় বাসিন্দারা তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা ও জনসেবার বিষয় তুলে ধরেন। বক্তারা জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পরে দুপুরে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ইউপি সদস্যদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। স্বদেশের পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার মো. আজাহারুল ইসলাম এবং প্যারালিগ্যাল মো. শরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আয়োজকরা জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা

আপডেট সময়: ১০:২১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬