আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। রোববার (২৪ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৬৯৪ জন তালিকাভুক্ত উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ। এ সময় উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান হোসেন, ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিষদ সূত্রে জানা যায়, প্রতিটি ওয়ার্ডে পৃথকভাবে তালিকাভুক্তদের মাঝে চাল বিতরণ করা হয়, যার মোট পরিমাণ দাঁড়ায় ৬ টন ৯৪০ কেজি।আয়োজকরা জানান, ঈদকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এ ভিজিএফ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আজকের বাণী 






















