আশাশুনি প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে সাতক্ষীরার আশাশুনিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু–এর সভাপতিত্বে সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য দেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব রুহুল আমিন, এসআই ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, অধ্যক্ষ ড. আবুল হাসান, ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রেস ক্লাব সভাপতি এসকে হাসানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
সভায় আসন্ন ঈদকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, হাট-বাজারে মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার, সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ, উচ্চ শব্দে বাদ্যযন্ত্র ব্যবহার রোধ, কোরবানির চামড়া ন্যায্যমূল্যে বিক্রি নিশ্চিত করা এবং অসহায় ও দরিদ্র মানুষের ঈদ আনন্দ নির্বিঘ্ন রাখতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আজকের বাণী 






















