আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ Logo জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ Logo খোলপেটুয়া নদীর ভাঙন পরিদর্শন করলেন বিএনপি নেতৃবৃন্দ Logo দেবহাটায় সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনের এমপি মারদিয়া মমতাজ বলেছেন, কোনো জনপ্রতিনিধি নাগরিকের প্রাপ্য অধিকার পৌঁছে দিতে ব্যর্থ হলে জনগণকেই তা বুঝে নিতে হবে। তিনি বলেন, জনপ্রতিনিধির দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় অধিকার জনগণের কাছে পৌঁছে দেওয়া। জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্বে বিশ্বাস করে এবং দলটি ক্ষমতা নয়, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চায়। তিনি দাবি করেন, জামায়াতে ইসলামীতে কোনো দুর্নীতি বা অনিয়মের দাগ নেই এবং দুর্নীতিমুক্ত নেতৃত্বের মাধ্যমেই কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সোমবার (২৫ মে) দুপুরে পুরানা পল্টন কলেজ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে তার নামে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণ জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান, মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, সংরক্ষিত নারী কাউন্সিলর পদপ্রার্থী সালেহা মমতাজ ও দিলারা বেগম, শাহজাহানপুর থানা মহিলা সেক্রেটারি পারভীন আক্তারসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হলে জনগণের অধিকার ফিরে আসবে না। তিনি বলেন, জুলাইয়ের চেতনা হলো ইনসাফ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ, যেখানে বৈষম্য ও রক্তপাত থাকবে না এবং ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটবে না। তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে হলেও সরকার গণভোটের ফল মেনে নিচ্ছে না। তবে ছাত্র-জনতা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে এবং সেখানে নাগরিকদের জন্য রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ও ঈদ উপহারের পরিমাণ বাড়ানো হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

প্রান্তিক শিশুদের মাঝে জামায়াতের ঈদ পোশাক বিতরণ

জনগণকে নিজেদের অধিকার বুঝে নিতে হবে: এমপি মারদিয়া মমতাজ

আপডেট সময়: ১০:৫১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬