আজ বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর Logo সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও টিআইবি প্রধানের বৈঠক Logo সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন Logo ‘১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’-বিজয়কে গভর্নরের প্রশ্ন Logo ‘পুলিশে শৃঙ্খলা ফেরায় সেনাবাহিনী প্রত্যাহার করা হচ্ছে’ Logo সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লক্ষ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক Logo সরকার এমন একটি প্রশাসন চায়, যেখানে মানুষ হয়রানি মুক্ত সেবা পাবে: প্রধানমন্ত্রী Logo বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে ২০–২১ মে গণশুনানি Logo গেরুয়া বুলডোজারে ত্রাসের রাজত্ব পশ্চিমবঙ্গে Logo ন্যায্য দাম না পেয়ে সাতক্ষীরায় কমছে হলুদের আবাদ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও টিআইবি প্রধানের বৈঠক

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৩:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আজ বৃহস্পতিবার (৭ মে ২০২৬), বেলা ১১টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে দেশের সুশাসন নিশ্চিতকরণ এবং দুর্নীতি প্রতিরোধে সরকার ও নাগরিক সমাজের ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে টিআইবি-এর কর্মকাণ্ড এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ড. ইফতেখারুজ্জামান দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে স্বচ্ছতা বজায় রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

হাম ও উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিতে প্রধানমন্ত্রী ও টিআইবি প্রধানের বৈঠক

আপডেট সময়: ০৩:১৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬