আজ শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

যশোরে দুটি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০২:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

যশোরের চুড়ামনকাঠি মুরাদনগর বাজারের মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশনের সামনে থেকে ৪২০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণেরবারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) সকালে যশোর ৪৯ বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন জাহিদকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪২০ গ্রাম ওজনের ২টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির নাম জাহিদ মন্ডল (৩৬)। তিনি রাজবাড়ী জেলার পদমদী উপজেলার দোপপাড়া গ্রামের হান্নান মন্ডলের ছেলে। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আটক জাহিদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, ঢাকার ধোলাইপাড় এলাকার একটি চোরাচালান চক্র থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৬১ লাখ ৭৯ হাজার ৪০ টাকা।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

যশোরে দুটি স্বর্ণেরবারসহ পাচারকারী আটক

আপডেট সময়: ০২:৫০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫