আজ সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা Logo আশাশুনিতে ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo আশাশুনি সদর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ Logo জাল নোট ঠেকাতে সাতক্ষীরার পশুর হাটে র‌্যাবের আধুনিক বুথ চালু Logo বাঁশদহা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা ও স্বচ্ছতা-জবাবদিহিতা বিষয়ক মতবিনিময় সভা Logo উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা Logo শিশু রামিছা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি Logo খাল খননের নামে কৃষিজমি নষ্টের অভিযোগ শ্যামনগরে কৃষকদের মানববন্ধন ও বিক্ষোভ Logo সরকারি জমিতে দোকান নির্মাণের চেষ্টা, প্রশাসনের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো স্থাপনা Logo শ্যামনগরে রামিসার ধর্ষণ ও হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

রামপালে বিষ প্রয়োগে মাছ লুট, ৭ লাখ টাকার ক্ষতি

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৪:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

রামপালে বিষ প্রয়োগ করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার কাষ্টবাড়িয়া মো. মনিরুজ্জামান ফকির তার নিজ এলাকায় বাড়ির পুকুরসহ ৩ টি মৎস্যখামার করে দীর্ঘ দিন ধরে মাছ চাষ করে আসছেন। তার বাড়ির সামনে দুইটি পুকুর ও জাকিরের বাড়ির সামনে ১৫ বিঘার একটি মৎস্য ঘের রয়েছে তার। ওই ঘেরে মানিকনগর গ্রামের চিহ্নিত চোর তানভীর শেখ, ইসলাম শেখ, তারিকুল শেখ, ছেঁকেন শেখসহ অজ্ঞাত ৪/৫ জন চোর গত বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত অনুমান সাড়ে ১১ টায় বিষ প্রয়োগ করে। এরপর তারা মাছ ধরে বস্তায় পুরতে থাকা অবস্থায় বাদী মনিরুজ্জামান ফকির তাঁদের ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে মনিরুজ্জামানকে ছেড়ে দিয়ে চোরেরা মাছ নিয়ে চম্পট দেয়।

এ বিষয়ে অভিযুক্তদের সাথে কথা বলার জন্য তাদের বাড়িতে গেলেও তাদের বাড়িতে পাওয়া যায়নি। যেকারণে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শুরু করেছি। সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা

রামপালে বিষ প্রয়োগে মাছ লুট, ৭ লাখ টাকার ক্ষতি

আপডেট সময়: ০৪:৩০:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪