আজ বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৫:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলা মোড়ে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের হেলালের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম সুলতান আলী (৫৬)। তিনি আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি যাত্রীবাহী ভ্যানে সাতক্ষীরা শহর থেকে ধুলিহর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানটিকে ধাক্কা দিলে সুলতান আলী ছিটকে রাস্তায় পড়ে যান। তখন পিকআপটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন যাত্রী।। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক পিকআপটি স্থানীয় জনতা আটক করলেও চালক পালিয়ে গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় পিকআপ চাপায় ভ্যানচালক নিহত

আপডেট সময়: ০৫:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫