সাতক্ষীরা প্রতিনিধি: শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা সদর উপজেলা শাখা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে ভোমরা ইউনিয়নে এই হুইল চেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক, সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ভোমরা ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার কবির, সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মাওলানা হাবিবুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠের বিভাজনে বিশ্বাস করে না। আমরা রাষ্ট্রের প্রতিটি নাগরিককে সমান দৃষ্টিতে দেখি।” তিনি আরও বলেন, “আমাদের দলের নেতারা মন্ত্রী থাকাকালে কোনো দুর্নীতিতে জড়াননি। আমরা দায়িত্বকে জনগণের আমানত মনে করি। সুযোগ পেলে জামায়াত একটি বৈষম্যহীন সমাজ উপহার দেবে ইনশাআল্লাহ।”
রিপোর্টার 






















