আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় আন্তঃ ব্যাংক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০১:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মাসুদ আলী, সাতক্ষীরা: সাতক্ষীরা ব্যাংকার্স ক্লাবের আয়োজনে আন্তঃ ব্যাংক প্রীতি ফুটবল ম্যাচ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেলে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় মুখোমুখি হয় পশ্চিম আঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ এবং পুবাঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ। নির্ধারিত ৬০ মিনিটের খেলার প্রথমার্ধে উভয় দল ১-১ গোল করতে সক্ষম হয়, দ্বিতীয়ার্ধে উভয় দল ২-২ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারের মাধ্যমে পুবাঞ্চলীয় ব্যাংক কর্মকর্তা একাদশ ৪-৩ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে খেলোয়াড়দের মাঝে ছিল দারুণ উচ্ছ্বাস ও ক্রীড়াভিত্তিক সৌহার্দ্য। খেলাটি উপভোগ করতে স্টেডিয়ামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম মোঃ রোকনুজ্জামান, ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার শাকিল আহমেদ, উত্তরা ব্যাংকের ম্যানেজার প্রজ্ঞানন্দ বালা, ঢাকা ব্যাংকের ম্যানেজার কাজী মিজানুর রহমান, যমুনা ব্যাংকের ম্যানেজার গাজী মোশাররফ হোসেন, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার শামীম রেজা, ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার ইলিয়াস ইকবাল, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার কেএম শাহাদাত হোসেন, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজার একেএম ফারুক ফয়সালসহ জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণমাধ্যমকর্মীরা। খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন জাফরুল খান চৌধুরী শামু, সহকারী রেফারী ছিলেন পারভেজ ও বাবর আলী। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন ইকবাল হোসেন, খাদিজা আক্তার চায়না, উম্মে ফাতেমা উর্মী ও মাস্টার আনিছুর রহমান। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় আন্তঃ ব্যাংক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আপডেট সময়: ০১:৫৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫