আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার হুজুরের চুই ঝালের মাংশের হোটেল এখন সাতক্ষীরা শহরে

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে

মাসুদ আলী: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐতিহ্যবাহী ও মুখরোচক খাবারের তালিকায় চুই ঝালের গরুর মাংস একটি বিশেষ স্থান দখল করে আছে। এই স্বাদের জনপ্রিয়তার ধারাবাহিকতায় সাতক্ষীরা শহরে চালু হয়েছে পাটকেলঘাটার সুপরিচিত ‘হুজুরের চুই ঝালের হান্ডি বিফ’-এর নতুন শাখা। শহরের প্রাণসায়ের খালের পাশে, পাসপোর্ট অফিসসংলগ্ন এলাকায় নতুন এই শাখাটি এখন খাবারপ্রেমীদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছে।
হোটেলটির স্বত্বাধিকারী আব্দুল গণি জানান, “আমি দীর্ঘ ২৫ বছর যাবৎ পাটকেলঘাটা ব্রিজের পাশে হোটেল পরিচালনা করছি। আমার রান্নার বিশেষত্ব চুই ঝাল দিয়ে মাটির হাড়িতে ধীরে ধীরে সেদ্ধ করা গরুর মাংস। অনেক দূরদূরান্ত—যেমন খুলনা, যশোর, বাগেরহাট, নড়াইলসহ দেশের নানা স্থান থেকে মানুষ শুধু এই হান্ডি বিফ খেতে আসে।” তিনি বলেন, “সাধারণ মানুষের চাহিদা ও খাবারে আধুনিকতার ছোঁয়া দিতে সাতক্ষীরা শহরে নতুন শাখাটি চালু করেছি। এখানে চুই ঝালের মাংস বিশেষভাবে মাটির হাড়িতে রান্না করা হয়, যাতে স্বাদে ও ঘ্রাণে থাকে ঐতিহ্যের ছোঁয়া। পুরনো একটি পরিচিত রেসিপি অনুসরণ করা হলেও প্রতিটি পদে রয়েছে আধুনিক উপস্থাপন।”
মূল্য প্রসঙ্গে তিনি জানান, ঝোল ছাড়া রান্না করা প্রতিকেজি গরুর মাংস বিক্রি হয় ১২শ টাকায় এবং চুই ঝালের মাংস প্রতিপিস বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি, অর্ডার অনুযায়ী পারিবারিক অনুষ্ঠান ও নানা আয়োজনে খাবার সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
স্থানীয় এক ভোজনরসিক বলেন, “চুই ঝালের গা শিরশির করা ঝাল আর মাংসের আলাদা ঘ্রাণ খেতে একবার শুরু করলে তা ভুলে থাকা অসম্ভব। এখন শহরেই এ স্বাদ পাওয়া যাচ্ছে, এতে আমরা ভীষণ খুশি।”
খাদ্যপিপাসুদের মতে, এ ধরনের ঐতিহ্যবাহী খাবারের আধুনিক পরিবেশে উপস্থাপন সাতক্ষীরার খাবার সংস্কৃতিকে তুলে ধরবে নতুন উচ্চতায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটার হুজুরের চুই ঝালের মাংশের হোটেল এখন সাতক্ষীরা শহরে

আপডেট সময়: ০৯:৫১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫