আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৯:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: মাদকদ্রব‍্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং সিভিল সার্জন ডা. আব্দুস সালাম। আলোচনা সভার সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা’র উপপরিচালক মিজানুর রহমান শরীফ। বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও আইনি ব্যবস্থা একযোগে কার্যকর করতে হবে। তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভা শেষে মাদকের কুফল সম্পর্কে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন এবং লিফলেট বিতরণ করা হয়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা

আপডেট সময়: ০৯:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫