আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • রিপোর্টার
  • আপডেট সময়: ০৪:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

মাসুদ আলী,সাতক্ষীরা:প্লাস্টিক দূষণ আর নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল থেকে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরার উদ্যোগে আয়োজিত কর্মসূচির শুরু হয় এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল। অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর চৌধুরী, জেলা জামায়াতের নায়েবে আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা প্রিয়াঙ্কা হালদার প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। আলোচনায় আরও অংশ নেন সুশীলন-এর উপ-পরিচালক জি.এম. মনিরুজ্জামান, নাগরিক অধিকার ও উন্নয়ন কমিটির সহ-সভাপতি আব্দুর রব ওয়ার্ছী, সাতক্ষীরা পরিবেশ ক্লাবের সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পল্টু বাসার, সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, নারী নেত্রী ফরিদা আক্তার বিউটি, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাসসহ পরিবেশকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিকেলে শহরের প্রাণ সায়ের খালের দু’ধারে পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সারা দিনের কর্মসূচি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের ইউডিএ মো. মনিরুজ্জামান।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

আপডেট সময়: ০৪:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫