আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ০৫:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি: বিপ্লবী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে জুলাই যোদ্ধা সংসদ। মঙ্গলবার (২৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শহীদ মিনার চত্বরে জেলা শাখার উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা সংসদ জেলা শাখার অন্যতম সংগঠক আহতযোদ্ধা আবু হাসান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম,  সদস্য সচিব সুহাইল মাহাদিন সাদী, মুখ্য সংগঠক আল শাহরিয়ার , শহীদ আবুল বাশারের ভাই মো: চঞ্চল, আহত যোদ্ধারের মধ্যে, আলিফ হোসেন, ফারুক হোসেন, আবু হাসান, আব্দুল আজিজ, মুনিয়া আক্তার, আব্দুর রহমান, নাহিদ হাসান, রত্না (সদস্য, বৈছা), রাশেদ হোসেন, জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ। লিখিত বক্তব্যে বলা হয়,“বিপ্লবী সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল। কিন্তু সময়সীমা প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি চোখে পড়ছে না। এটি শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং সরকারের নৈতিক ও প্রশাসনিক দায়িত্ব।” তারা বলেন,“বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গণঅভ্যুত্থানের পর ছাত্র—জনতার আকাঙ্ক্ষা ছিল জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার এবং নির্বাচন প্রক্রিয়ায় দৃশ্যমান সংস্কার। কিন্তু বর্তমান সরকার এখনো এসব বাস্তবায়নে ব্যর্থ হয়েছে।” লিখিত বক্তব্যে আবু হাসান আরো বলেন, “আমরা আশা করি সরকার দ্রুততম সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রদান, গণহত্যার বিচার শেষ করবেন।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

আপডেট সময়: ০৫:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫