আজ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
Logo সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ Logo ধান কাটতে বাধা দেওয়ায় শিক্ষককে জখম ও হয়রানী Logo আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল বৈঠক Logo দায়ের কোপে আহত ব্যক্তির মৃত্যু, হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে Logo সরকারি কলেজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ, পাইলট হাইস্কুলে স্মৃতিচারণ Logo দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার Logo আশাশুনিতে শিক্ষক ও পিটিএ সদস্যদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা ও মহড়া Logo পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প, আগের কম্পনে আহত ২৭ Logo রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার
বিজ্ঞাপন দিন
জাতীয়, আঞ্চলিক, স্থানীয় পত্রিকাসহ অনলাইন পোর্টালে যে কোন ধরনের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন। মেসার্স রুকাইয়া এড ফার্ম 01711-211241, 01971 211241

সাতক্ষীরায় ‘লি কুপার’ ও ‘লোটো’র দুটি ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

  • আজকের বাণী
  • আপডেট সময়: ১০:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

মাসুদ আলী,সাতক্ষীরা: সাতক্ষীরায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্র্যান্ড ‘লি কুপার’ ও ‘লোটো’র দুটি নতুন ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) প্রতিষ্ঠানটি তাদের ১শ ২৯তম ও ১শ ৩০তম আউটলেট হিসেবে সাতক্ষীরা শহরে দুটি স্থানে এই আউটলেট চালু করে। এর মধ্যে একটি আল আরাফা ব্যাংক সংলগ্ন এলাকায় এবং অন্যটি মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের বিপরীতে সিদ্দিক মার্কেটে। এসময় অতিথি হিসেবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী, লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী ডাঃ আবুল কালাম বাবলা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর কাজী জাভেদ ইসলামসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিকবৃন্দ। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠানটি বিশেষ ছাড় ঘোষণা করে। প্রথম ৫০ জন ক্রেতার জন্য রয়েছে ৫০% ছাড়, পরবর্তী ৪০ জনের জন্য ৪০%, এরপর ৩০ জনের জন্য ৩০%, ২০ জনের জন্য ২০% ছাড় এবং বাকি সকল ক্রেতার জন্য ১০% ছাড়। এই বিশেষ অফার চলবে ২৬ জুন পর্যন্ত। আউটলেট দুটিতে লোটো ও লি কুপার ব্র্যান্ডের আন্তর্জাতিক মানের লেদার ও ফ্যাশন পণ্য যেমন প্রিমিয়াম জুতা, স্যান্ডেল, ব্যাগ, ফরমাল ও ক্যাজুয়াল পোশাক, টি-শার্ট, অফিস সামগ্রীসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে। উদ্বোধনী দিনে শো রুম দুটিতে সাতক্ষীরার সকল ফ্যাশন সচেতন তরুন-তরুনীদের পছন্দের পণ্য কিনতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।

ট্যাগস:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

লেখকের তথ্য সম্পর্কে

সাতক্ষীরায় সহকারী শিক্ষকের পদায়নপত্র প্রদানকালে জেলা প্রশাসক কাউসার আজিজ

সাতক্ষীরায় ‘লি কুপার’ ও ‘লোটো’র দুটি ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

আপডেট সময়: ১০:০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫